বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ইরানে অভিযান সম্পন্ন, ইসরায়েলে ফিরলো যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক ।। ইরানে চালানো হামলাকে সফল অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক স্থাপনায় হামলা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, প্রতিশোধের হামলা সম্পন্ন হয়েছে এবং অভিযান সফল হয়েছে। আমাদের যুদ্ধবিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে।

ইসরায়েলের বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি আইডিএফের। এর আগে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার কারণে রাজধানী তেহরান ও পাশে কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার তথ্য নিশ্চিত করে ইরান বলছে, ইসরায়েলি বাহিনী আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে।

তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি ইরানের। এর আগে আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ১৪০টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।