মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬

অনলাইন ডেস্ক ।। লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সন্ধায় (২৬ অক্টোবর) অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, লেবাননে জেদেইদেহ মারজায়ুন শহরে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ছাড়া বৈরুতে রাতভর হামলার তথ্য জানিয়েছে লেবাননের এই সংবাদ সংস্থা। বলা হয়েছে, বুরজ আল-বারাজনেহ, হারেত হেরিক এবং আল হাদাতে হামলা চালায় ইসরায়েল।

তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

এদিকে গতকাল শনিবার ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের অন্তত চার সেনা নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের তাদের অভিযান সফল হয়েছে এবং যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরেছে।

এ ছাড়া গাজাতেও অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং অন্তত ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।