শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

আমাকে একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ।। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাকে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে হাজির হয়ে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এসব কথা বলেন তিনি।

পলক জানান, তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ডিভিশন পাচ্ছেন না। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৫ হাত লম্বা ৪ হাত চওড়া একটি সেলে রাখা হয়েছে। এ কারাগারের বেশিরভাগ আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎসহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না।

এ সময় আদালত তাকে লিখিত আবেদন করার নির্দেশ দেন।

এদিন জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করে উক্ত মামলায় পলককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।