বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

অনলাইন ডেস্ক ।। একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এতে এখন পর্যন্ত অন্তত দুইজন আহতের খবর পাওয়া যাচ্ছে। কিয়েভ সিটির মেয়র জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার সকালে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করেছে। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে সিরিজ বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং শহরের একটি অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, উত্তর থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

স্থানীয় মিডিয়া আউটলেট কিয়েভ ইন্ডিপেনডেন্ট বলেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় একাধিক বিস্ফোরণ হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হলোসিভস্কি জেলায় একাধিক গাড়িতে আগুন ধরেছে।

এ ছাড়া কিয়েভের সলোমিয়ানস্কি, শেভচেনকিভস্কি এবং দিনিপ্রো জেলার নির্মাণ সাইটে আগুন ধরেছে। হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছে যে, রাশিয়ার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ ফাইটার জেট হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।