বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৯
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

মন্দিরের দানবাক্সে পড়ে গেলো আইফোন, ফেরত দেবে না কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক ।। মন্দিরের দানবাক্সে দেওয়ার জন্য টাকা বের করছিলেন। কিন্তু হাত ফসকে টাকার বদলে বাক্সে পড়ে যায় ভক্তের আইফোন। সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের কাছে ছুটে যান ওই ব্যক্তি।

কিন্তু সেখান থেকে সাফ জানানো হয়, দানবাক্সে একবার কিছু পড়লে সেটা ভগবানের হয়ে যায়।

হাজারো কাকতি-মিনতিতেও কাজ হয়নি। কর্তৃপক্ষের আজব এই দাবিতেই তুলকালাম বেধে যায় ভারতের তামিলনাডুর থিরুপরুরের আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে।

জানা গেছে, গত মাসে দীনেশ নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ওই মন্দিরে যান। কিন্তু প্রণামী দিতে গিয়েই ঘটে বিপত্তি। ভুল করে দামি আইফোনটাই পড়ে যায় বাক্সের ভেতরে। দীনেশ দৌড়ে গিয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তারা ফোন ফেরত দিতে অস্বীকার করে। জানানো হয়, এই বাক্স দুই মাসে একবার খোলা হয়। এখন আর কোনোভাবেই এটা খোলা যাবে না। হতাশ হয়ে বাড়ি ফিরে যান দীনেশ। অপেক্ষা করেন বাক্সটি খোলার।

সেই মতো শুক্রবার ফের মন্দিরে যান। কিন্তু কর্তৃপক্ষ আজব দাবি করেন। বলেন, মোবাইল এখন ভগবানের হয়ে গেছে। তাই সেটি আর ফেরত দেওয়া যাবে না। এনিয়ে তর্কও হয়।

কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে মন্দির কর্তৃপক্ষ। দীনেশ ফের অনুরোধ করায় তারা জানায়, গুরুত্বপূর্ণ নথির জন্য তিনি চাইলে সিম কার্ড বের করে নিতে পারেন।