মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট

সিরিয়ায় গিয়ে শারার সঙ্গে দেখা করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ।। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমাদ আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রায় ২৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা সিরিয়ার নেতা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর রোববার (২২ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়ে বৈঠক করলেন ফিদান।

তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ এবং দামেস্ক দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলুও উপস্থিত ছিলেন।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া এসাদ হাসান শাইবানিও তুর্কি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

মধ্যপ্রাচ্য বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনীতিকও শুক্রবার দামেস্ক সফর করেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরির আল শামের (এইচটিএস) কর্মকর্তাদের সাথে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত ৮ ডিসেম্বর সরকারবিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান।