রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:১৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ইরানের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে আরও এক হাজার নতুন ড্রোন

অনলাইন ডেস্ক ।। ইরানের সেনাবাহিনীতে আরও এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ জানুয়ারি) ড্রোনগুলো হস্তান্তর করা হয়।

ইরানি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, নিখুঁত হামলা চালানো, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে এই ড্রোনগুলোর।

গত ৯ জানুয়ারি ইরানের সেনাবাহিনীর স্থলবিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি এক অনুষ্ঠানে বলেন, তার বাহিনী হাজার হাজার ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম গ্রহণ ও সেগুলো ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে।

ইরানের নতুন এ কৌশলগত ড্রোনের চারটি জরুরি-দূরপাল্লা, নিখুঁত হামলা চালানোর ক্ষমতা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নেটওয়ার্ক ওরিয়েন্টেশন সক্ষমতা রয়েছে বলেও জানান জেনারেল হায়দারি।

ইরান সাম্প্রতিক বছরগুলোতে নিজের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় শক্তিশালী করেছে। দেশটি পাইলটবিহীন বিমান বা ড্রোন তৈরি করার প্রযুক্তিতে পশ্চিম এশিয়া অঞ্চলের পাশাপাশি আরও বহু অঞ্চলে শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে।