মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক ।। উত্তর কোরিয়া অনির্দিষ্ট কালের জন্য পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।

বুধবার এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কথা বলার কয়েক দিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন কিম।

পিয়ংইয়ংয়ের সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে এবং ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের গুরুত্বপূর্ণ বছর।

কিম আরও বলেছেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থান।’

প্রতিবেদনে বলা হয়েছে, কিম শনিবার সমুদ্র থেকে উপকূলে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনকালে এমন মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার এটাই প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা। এর আগে পিয়ংইয়ং বলেছে যে আত্মরক্ষা এবং ওয়াশিংটনের শত্রুতা মোকাবিলার জন্য অস্ত্রগুলো প্রয়োজনীয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ‘ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন। যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।’

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে ব্যতিক্রমী এক বৈঠক করেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি এবারও উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি কিমকে একজন স্মার্ট লোক হিসাবে অভিহিত করেছেন।

সিউলের উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াং মু-জিন বুধবার বলেছেন, ট্রাম্প প্রশাসন দ্বিমুখী পদ্ধতি গ্রহণ করছে বলে মনে হচ্ছে। তবে ইয়াং এটিও বলেছেন, উত্তর কোরিয়াও ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে চাইতে পারে।

কারণ তাদের শাসনব্যবস্থা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন। দীর্ঘস্থায়ী অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বে উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেকে একটি অপরিবর্তনীয় রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।