বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০৬
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

অনলাইন ডেস্ক ।। ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, ফলে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে।

ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে।

পুলিশের বক্তব্য

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কেনেডি সেন্টারের কাছের একটি পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোর বিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়।

বিমানবন্দরের প্রতিক্রিয়া

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

তবে এখন পর্যন্ত বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।