বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৮
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

জেরুজালেমে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল,ইসরায়েলের সাহায্যের আবেদন

অনলাইন ডেস্ক ।। বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল।

জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুন লাগার ঘটনা। এর ফলে অনেক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, বুধবার (৩০ এপ্রিল) শহরের নেভে শালোম, বেকোয়া, তাওজ, মেভো হোরন, মিশমার আয়ালন এবং নাচশন এলাকাগুলো খালি করা হয়েছিল। হাইওয়েতে বহু যানবাহন আটকা পড়ে ছিল। চালকরা তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য এখন পর্যন্ত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পাঁচটি এলাকা থেকে লোকজনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে, জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

ইসরায়েল এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপণ দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা জেরুজালেমের পশ্চিমে অগ্নিনির্বাপণ প্রচেষ্টার আপডেট পাচ্ছেন এবং মূল্যায়ন করছেন। নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন।