শুক্রবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নির্বাচন কমিশন নয়, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি

ডেস্ক রিপোর্ট ।। নির্বাচন কমিশন নয়, উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার পরিষদের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, এনসিপির বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জনমনে বিস্ময়ের সৃষ্টি করেছে। দেশের মানুষের নিরবিচ্ছিন্ন সমর্থন নিয়ে নির্বাচন কমিশন যখন নিবিড়ভাবে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে ঠিক তখনই একটি জনবিচ্ছিন্ন ও অনিবন্ধিত রাজনৈতিক দল থেকে কমিশন পুনর্গঠনের দাবি জনমনে প্রচন্ড ক্ষোভ ও আক্রোশের জন্ম দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এনসিপি বর্তমান জনসমর্থিত নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বললেও বিগত ৪টি নির্বাচন কমিশনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বিষয়ে নিশ্চুপ থেকে নিজেদেরকে আরো হাস্যকর রূপে উপস্থাপন করেছে। ফ্যাসিবাদের পতনের পর দেশের জনগণ যে স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন দিয়েছিল দিন দিন সেই চাওয়া-পাওয়া যেন ফিকে হয়ে আসছে। সরকারের বর্তমান উপদেষ্টাগণের নানাবিধ বিতর্কিত কর্মতৎপরতা নিয়ে যেমন জনমনে সন্দেহ তৈরি হয়েছে ঠিক তেমনি কোনো কোনো উপদেষ্টার আয় নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ছাত্র-জনতা, জুলাই ঐক্য, ছাত্র সমন্বয়ক ও ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ সম্মিলিতভাবে দীর্ঘদিন যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত জনপ্রশাসনের দাবি জানিয়ে আসলেও কোনো কোনো উপদেষ্টা অনৈতিকভাবে লাভবান হয়ে ফ্যাসিস্ট দোসরদেরকে রক্ষা করার নানা অপকৌশল গ্রহণ করেছেন। কেউ কেউ নিরপেক্ষতা হারিয়ে একটি নব্য ঘোষিত রাজনৈতিক দলকে সমর্থন জোগাচ্ছেন। অবিলম্বে এসব উপদেষ্টাগণকে জবাবদিহিতার আওতায় এনে উপদেষ্টা পরিষদ থেকে তাদের অপাসারণ করা এখন সময়ের দাবি। পাশাপাশি নির্বাচন কমিশন নয় বরং উপদেষ্টা পুনর্গঠন জরুরি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এর আগে বুধবার নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।