বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৭
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক ।। ইসরাইলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ফার্স বলছে, ‘গত রাতের সীমিত পদক্ষেপের মাধ্যমে এই সংঘর্ষ শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে। আর এই পদক্ষেপ আক্রমণকারীদের (ইসরাইল) জন্য খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক হবে।’

শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল।এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।

ইসরাইলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের হামলায় প্রায় ৮০ জন আহতের খবর পাওয়া গেছে। যাদের মধ্যে তিনজন গুরুতর আহত ছিলেন এবং পরে মারা যান। ম্যাগেন ডেভিড অ্যাডমের মতে, আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আহত হয়েছেন অথবা তীব্র উদ্বেগে ভুগছেন।

ইরানি মিডিয়ার দাবি, শুক্রবার গভীর রাতে প্রথম হামলায় শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অনুমান, এর প্রকৃত সংখ্যা ১০০- এরও কম।

আইডিএফ জানিয়েছে, রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে আইডিএফ।

ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরাইলে আঘাত হানে। তেল আবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বেশ কয়েকটি আঘাতস্থল থেকে