সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন

ইরানের হামলায় আটকে গেলো নেতানিয়াহুর ছেলের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার জেরে আটকে গেলো বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিজের ছেলের বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

আগামীকাল সোমবার (১৬ জুন) বিয়ের পিড়িতে বসার কথা ছিল নেতানিয়াহুর ছেলে এভনের নেতানিয়াহুর। তবে, এর আগেই ইরানের সাথে পাল্টাপাল্টি ক্ষেপনাস্ত্র হামলায় তৈরি হয় যুদ্ধাবস্থা। এ অবস্থায় এক রকম বাধ্য হয়েই ছেলের বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন নেতানিয়াহু।

তেল আবিব থেকে ৩০ কিলোমিটার উত্তরে কিবুৎজ ইয়াকুম এভনের নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিয়ে উপলক্ষ্যে নেয়া হয়েছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোমবার কিবুৎজ ইয়াকুম এর ১.৫ কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আকাশসীমাও বন্ধ ঘোষণা করা হয়েছিল।