মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৪
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে ফাঁদ পেতেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক ।। ইসরাইল যদি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায়, তাহলে তারা ‘ফলস ফ্ল্যাগ’ বা মিথ্যা হামলার আশ্রয় নিতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক ইসরাইলি মধ্যস্থতাকারী ড্যানিয়েল লেভি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ‘ইসরাইল চায় যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হোক। ট্রাম্প প্রশাসনের মধ্যে যে সব নব্য-রক্ষণশীল, সামরিকপন্থি, ইসরাইলঘেঁষা ও ইসরাইলপন্থি লবির লোকজন আছে, তাদের প্রভাবও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

বর্তমানে ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশন্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক লেভি আরও বলেন, ‘ইসরাইল ইচ্ছাকৃতভাবে ইরানকে উসকানি দিচ্ছে, যাতে ইরান সরাসরি কোনো মার্কিন স্বার্থে আঘাত হানে—তারা সেটাই আশা করছে।’

তার মতে, যদি ইরান হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধ করে দেয়, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসে অথবা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশ থেকে বের করে দেয়, তাহলেও যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে পারে।

লেভি সতর্ক করে বলেন, ‘এ রকম পরিস্থিতিতে সব সময় লক্ষ্য রাখতে হয় ফলস ফ্ল্যাগ ধরনের অভিযানের দিকে—যা দেখাতে পারে যে এটি ইরান-সমর্থিত, অথচ বাস্তবে তা হতে পারে ইসরাইলের সাজানো ফাঁদ, যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানার জন্য।’

ফিলিস্তিনি নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় দীর্ঘদিন ইসরাইলের পক্ষে কাজ করেছেন লেভি। তিনি ইসরাইলের সেনাবাহিনীতেও চাকরি করেছেন।