শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২৪
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

পটুয়াখালীতে তরুণী ও তাঁর বাবাকে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণী ও তাঁর বাবাকে মারধরে অভিযুক্ত ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রদল। ওই তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত বুধবার এই মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল ইসলামকে বহিষ্কার করা হয়। পাশাপাশি ইউনিয়ন ছাত্রদলের প্রাথমিক সদস্য সায়মুন ইসলামের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদের সমন্বয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত বুধবার চরমন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে তারিকুল ইসলাম ও তাঁর চাচাতো ভাই সায়মুন ইসলাম এক তরুণী ও তাঁর বৃদ্ধ বাবার ওপর চড়াও হন। এতে দুজন আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার জন্য তাঁদের ওপর চাপ দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, ‘ছাত্রদলে কোনো অন্যায়কারীকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হয় না। ওদের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নস্যাতের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’