সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৫১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দুমকিতে পানির মোটর চুরি, সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত

মো:রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি।।পটুয়াখালীর দুমকিতে উপজেলার পীরতলা বাজারে একটি দোকানের সামনে থেকে চুরি হওয়া পানির মোটরসহ চোরকে শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার পীরতলা বাজারের ‘আকন ইলেকট্রনিক অ্যান্ড সার্ভিসিং’ দোকানের সামনে থেকে এক অটোচালক পানির মোটর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক মো. মিজানুর রহমান দোকানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরকে শনাক্ত করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি কৌশলে উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার এলাকা থেকে ওই অটোরিকশাটিকে রিজার্ভ ভাড়ার কথা বলে পীরতলা বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে গাড়ির প্রকৃত মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে শনাক্তকৃত চোরকে দুমকি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় পীরতলা বাজারের প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান,এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এমন ঘটনা রোধে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।