শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা!

দুমকিতে কিশোর নির্যাতন মামলার প্রধান আসামি আটক

মো: রাকিবুল হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি ।। দুমকীতে সংবাদ প্রকাশের পর কিশোরকে হাত- পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদার(৫৫) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শ্রীরামপুরের চরবয়েড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে। বুধবার নির্যাতনের বিষয়ে দৈনিক আজকালের কন্ঠ’সহ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।এ বিষয়ে নির্যাতিত কিশোরের বাবা বশির মল্লিক অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই- তিনজনের নামে মামলা করেন।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে এক কিশোরকে হাত- পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তাঁর দুই স্ত্রীসহ চার- পাঁচজন। এর পর ওই কিশোরকে পুলিশে দেয়। উক্ত নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, ‘থানায় মামলা করেছি। প্রধান আসামিকে আটক হয়েছে। আশা করছি উপযুক্ত বিচার পাবো।’

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকির হোসেন এ প্রতিবেদক’কে বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।