বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম। বরিশাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ।

ক্রীড়া উৎসব অনুষ্ঠানে ২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে।