বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পলাশবাড়ীতে অর্ধশতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

ডেস্ক রিপোর্ট ।। গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। এ সময় তার সঙ্গে অর্ধশতাধিক কর্মীও জামায়াতে যোগ দেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. আসাদ আলী। এতে বক্তব্য দেন- গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা।

আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে তিনি লিখিতভাবে আমাদের কিছু জানাননি।