বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

চাঁদা আদায়কালে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭

ডেস্ক রিপোর্ট ।। নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ৭ জনকে আটক করেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটক করার ঘটনায় চাঁদাবাজ দূর্বৃত্তরা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

স্থানীয়দের সহায়তায় সঙ্গীয় পুলিশ সদস্যরা আহত সুপারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই ঘটনায় রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, এই ঘটনায় এই পর্যন্ত ৭জনকে আটক করেছে পুলিশ। তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না, পরে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত জানানো হবে।