সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

ফখরুলসহ ২২ জনকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট ।। বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জন।

রোববার (৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক এবং বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল ও এসএম আব্বাস।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ডিএমপির বাড্ডা জোনের তৎকালীন সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।