বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৫৯
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে অর্থ আদায়, আটক ২

ডেস্ক রিপোর্ট ।। ঘুরতে আসা প্রেমিক জুটিকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার হাসিবুল ইসলাম ও বেলতলা এলাকার সায়েম সিকদার। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নগরীর নবগ্রাম রোড চৌমাথা এলাকায়।

প্রেমিক জুটি জানিয়েছেন, বিকেলে তারা নগরীর চৌমাথা লেকের পাড়ে ঘুরতে এসে খাবার খাচ্ছিলেন। তখন কয়েকজন লোক আমাদের ছবি তোলে। পরে ওই ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আমাদের কাছ থেকে ১১ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে পুলিশ এসে দুইজনকে আটক করলেও বাকি তিনজন পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় তিনজনের নামোল্লেকসহ আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে ভূক্তভোগী যুবক মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।