সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১১:২২
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দেশের ওপর আসছে তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট ।। দেশের ওপর আসছে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের তিন মাসের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ মৌসুমে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়া দফতরের তথ্যমতে, এবার দেশে ৩–৮টি মৃদু (৮–১০°সে) থেকে মাঝারি (৬–৮°সে) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২–৩টি তীব্র শৈত্যপ্রবাহ (৪–৬°সে) আঘাত হানার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায়—বিশেষ করে নদী–নদীর অববাহিকায়—মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

দপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, এতে শীতের অনুভূতি আরও বাড়বে।