মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

হাদি হত্যার বিচারের দাবীতে বরিশালে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবীতে বরিশালে “মার্চ ফর হাদি” অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত “মার্চ ফর হাদি”বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরের সামনে অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অতিদ্রুত হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন শ্লোগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ কারী শিক্ষার্থী জিয়াউর রহমান নাইম বলেন,শহীদ ওসমান হাদি হত্যার খুনিকে সরকার এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।ইতিমধ্যে আমরা দেখেছি হাদির খুনি দুই তিনটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।আমরা জানতে চাই একজন খুনি এতবড় দুঃসাহস কোথায় পায়।তিনি বলেন,আমাদের দাবী আদায় না হলে এ আন্দোলন সরকার পতন পর্যন্ত যেতে পারে।

বিক্ষোভ কারী আরেক শিক্ষার্থী যুবায়ের বলেন, ভারতীয় আগ্রাসন থেকে দেশবাসীকে মুক্ত করতে ওসমান হাদি লড়াই করে গেছেন।আর সে জন্যই তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিকে গ্রেফতার করে হাদি হত্যার বিচার করতে আমরা সরকারের প্রতি জোর দাবী জানাই।

পরে বিক্ষোভ টি সদর রোড হয়ে বটতলা বাজার প্রদক্ষিন করে সি এন্ড বি রোড হয়ে নথুল্লাবাদ এসে শেষ হয়।