মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৬
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

বানারীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা

সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ।। বরিশালের বানারীপাড়ায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনায় বানারীপাড়া কেন্দ্রীয় মহাশ্মশান এর শ্রী শ্রী কালী মাতার মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বানারীপাড়া উপজেলা শাখা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দেবাশীষ দাস এর সভাপতিত্বে এসময় আলোচনা করেন বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু গৌতম সমদ্দার, বানারীপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকুমার সরকার, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বাবু ভক্ত কর্মকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বানারীপাড়া উপজেলা শাখা ‘র যুগ্ম আহবায়ক শিক্ষক কমল কান্তি বিশ্বাস । বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রিপন বনিক।

এসময় উপস্থিত ছিলেন শ্রীগুুরু সংঘ বানারীপাড়া শাখার সাবেক যুগ্ম সম্পাদক বাবু অসীম কর্মকার, বাবু শংকর কর্মকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু ত্রিদেব রায়, বানারীপাড়া পৌর পূজা উদযাপন পরিষদের দিপংকর শীল, ঠাকুর বাড়ি পূজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবু রামলাল সমদ্দার,শংকর পালের বাড়ি’র দূর্গা মন্দির এর অন্যতম সদস্য বাবু প্রবীর পাল, বানারীপাড়া কেন্দ্রীয় সার্বজনীন মন্দির এর সেবাইত জয় বনিক,বানারীপাড়া মহাশ্মশান এর সেবাইত পুতুল রানী শীল প্রমূখ