মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩৮
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে মাসব্যাপী ডাকসুর কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গণতন্ত্র রক্ষা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে সাদিক কায়েম জানান, মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ছাত্র-জনতাকে নিয়ে সরাসরি জনসংযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন ক্যাম্পেইন, প্রদর্শনী বিতর্ক এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সেমিনার।

এ ছাড়া সুশীল সমাজ, সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

কর্মসূচিতে আরও থাকছে- ‘জুলাই আহতদের ভাবনা’ শীর্ষক আলোচনা, গান, কবিতা ও ডকুমেন্টারি প্রকাশ, পথনাটক এবং সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সফর।

ভিপি সাদিক কায়েম বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত থেকে বঞ্চিত ছিল। গণভোট সেই কাঠামো ভেঙে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অপরিহার্য। এর মাধ্যমে গুম-খুন ও আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনের অবসান হবে এবং জুলাই সনদ কার্যকর হবে।

তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য আসবে, চাকরিতে স্বচ্ছতা নিশ্চিত হবে, নারীর প্রতিনিধিত্ব বাড়বে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার সুরক্ষিত হবে এবং ইন্টারনেট মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি পাবে।