মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৬
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

বরিশালে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গণসাক্ষরতা অভিযান এর উদ্যোগে আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে যুবশক্তির অংশ গ্রহনঃ শিক্ষার উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বই পড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায বরিশাল নগরীর সি এন্ড বি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ।

বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল।
সভায় সভাপতিত্ব করেন,লাল সবুজ সোসাইটির নির্বাহী সদস্য ফারজানা ইমা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মোশাররফ বলেন, বই পড়া জ্ঞানার্জন, মানসিক প্রশান্তি এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির এক চমৎকার উপায়। নিয়মিত বই পড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, চিন্তাশক্তি ও একাগ্রতা বাড়ে এবং স্ট্রেস বা মানসিক চাপ অনেকাংশে কমে। এটি স্মৃতিশক্তি উন্নত করে এবং নতুন বিষয় শেখার মাধ্যমে আত্মউন্নয়নে সহায়তা করে। এখানে যারা উপস্থিত আছে এদের মধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী।সুতরাং আমি নারীদের উদ্দেশ্য বলবো একজন মায়ের কথা যত সুন্দর হবে তার বাচ্চার কথা ও আচরন দুটোই সুন্দর হবে।

যে কোন ক্ষেত্রে একজন মানুষের প্রকাশ তাকে অনেক দুর এগিয়ে নিয়ে যায়।সেই অর্থে আজকের এ অনুষ্ঠান টি সময়োপযোগী একটি অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা নিজেকে তৈরী করতে পারবো ও নিজেকে উপস্থাপন করতে পারবো।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী,সেইন্ট বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার মিয়া মজিবুর রহমান, আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, শায়েস্তাবাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বইপড়া প্রতিযোগীতায় বরিশালের ৫ টি বিদ্যালয়ের মোট ১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।পরে সভাশেষে অতিথি বৃন্দ প্রতিযোগীতায় অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।