মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

আবারও আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে : সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট ।। আওয়ামী লীগের আর কোনো অফিস খুললে ছাত্র–জনতাকে নিয়ে কঠোর প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার জুমার নামাজ শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নরসিংদীর মাধবদীতে ধর্ষণ ও হত্যা’র প্রতিবাদে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করছে বলে অভিযোগকরেন সাদিক কায়েম।

ডাকসুর ভিপি বলেন, ‘আবারও আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা হচ্ছে।’

এদিকে, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের অভিযোগ, ছাত্রদল নারী হেনস্তা করছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে ধর্ষণকারীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

চাঁদাবাজি ধর্ষণ না থামলে সরকারের পতন নিশ্চিত বলে মন্তব্য করেন ডাকসু নেতারা। ব্যবস্থা না নিলে সকল বিশ্ববিদ্যালয় এক হয়ে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।