মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক ছাত্রলীগ নেতা

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী(উপজেলা)সংবাদদাতা ।।পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান কারাগারে মৃত্যুবরণ করেছেন।​কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শফিক খান হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের কথা জানা গেছে। শফিক খান দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ ই আগস্ট নিজ বাড়ি থেকে আটক হয়ে  পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য মোঃ  শফিকুল ইসলাম  খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং  দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকী থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছিল।