মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৫
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

১৩৯ কার্টন খেজুরের হিসাব দিলেন মাসুদ সাঈদী

ডেস্ক রিপোর্ট ।। দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অনুদানে পাওয়া খেজুরের হিসাব দিলেন। তিনি জানিয়েছেন, পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছি।

বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

মাসুদ সাঈদীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন, বাংলাদেশ সরকার কখনো কোনো দিন কাউকে খেজুর দেয়নি। আলোচিত এ খেজুর বহু বছর ধরে (আমার জানামতে ৮০-এর দশক থেকে) সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে আসে। এরই ধারাবাহিকতায় এবারও সৌদি সরকারের King Salman Humanitarian Aid and Rilief Center বাংলাদেশে খেজুর পাঠিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুর জেলায় উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে আমরা সর্বমোট ১৩৯ কার্টন খেজুর পেয়েছি। তার মধ্যে পিরোজপুর সদর উপজেলা ১৮ কার্টন , নাজিরপুর উপজেলা ২৪ কার্টন, জিয়ানগর উপজেলা ১৪ কার্টন পেয়েছি।

পিরোজপুরের সম্মানীয় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে আমি কথা বলেছি। বরাবরের মতো উপজেলা প্রশাসন আমাদের তিনটি উপজেলার জন্য সর্বমোট বরাদ্দ ৫৬ কার্টন খেজুর অসহায় ও দুস্থ মানুষ এবং মাদ্রাসা/এতিমখানায় বিতরণের জন্য তালিকা প্রস্তুত করছে।

অন্তত খেজুর বিতরণে অতীতে আমাদের এলাকায় দুর্নীতি হয়েছে— এমন কোনো খবর আমার জানা নেই। তবু নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিটি ওয়ার্ডে যথোপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে উপহার হিসেবে পাওয়া খেজুর পৌঁছে যায়— সে বিষয়ে নির্দেশনা দিয়েছি।’