সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট ।। ঈদুল ফিতর উপলক্ষ্যে আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে আজ। তবে শুক্রবার (১৩ মার্চ) প্রথম দিনে ঘরমুখী মানুষের তেমন ভিড় নেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ফলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারছে মানুষ।

এদিন ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস। সোয়া ৬টায় কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস এবং ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়।

সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে কমলাপুর থেকে। স্টেশন কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। টিকিট ছাড়া প্লাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রীচাপ।

নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, অন্যান্যবারের তুলনায় এবার ঈদ যাত্রার শুরুটা সুন্দর হয়েছে।

যাত্রীদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে গত ৩ মার্চ থেকে যাত্রীদের মধ্যে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে— ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।