সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 

মো: রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী)উপজেলা সংবাদদাতা ।। পটুয়াখালীর দুমকি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫মার্চ) বিকেল সাড়ে ৫টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাঈন আহমদ কবির হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন, গন অধিকার পরিষদের নাসির উদ্দিন জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও দুমকি প্রেসক্লাবের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।