সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ওমরাহ পালনে যাচ্ছেন সাংবাদিক মামুন-অর-রশিদ

ডেস্ক রিপোর্ট ।। পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ ও বরিশাল বাণী’র সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ। ঈদুল ফিতরের পরেরদিন তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এ উপলক্ষে স্বজন ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, ভাগ্যে লেখা না থাকলে আল্লাহর ঘর ও নবীর রওজায় যাওয়া সম্ভব নয়। যদিও অফিসিয়াল সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবুও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারনে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। মহান আল্লাহ যেন সব প্রতিকুলতা কাটিয়ে যথাযথভাবে ওমরাহ পালনের তৌফিক দেন।

উল্লেখ্য, সাংবাদিক মামুন-অর-রশিদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তান সহ বরিশাল দক্ষিণ আলেকান্দা এলাকায় বসবাস করেন। জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বিএফইউজে ভুক্ত জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করছেন তিনি। দৈনিক দক্ষিণাঞ্চল’র বিশেষ প্রতিনিধি এবং ফ্রিল্যান্স জার্নালিজমেও তিনি যুক্ত রয়েছেন।