সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

অতিরিক্ত ভাড়া আদায়: দুমকীতে সাকুরাসহ ৪ পরিবহনে জরিমানা

মো: রাকিবুল হাসান,দুমকি,পটুয়াখালী (উপজেলা) সংবাদদাতাঃ-পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সাকুরা পরিবহনসহ চারটি পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে বেলা-২টা পর্যন্ত লেবুখালীর পাগলা এলাকায় পরিচালিত অভিযানে সাকুরা পরিবহনকে ৪ হাজার টাকা, ইমরান ট্রাভেলস ও নারায়নগঞ্জ ট্রাভেলসকে ২ হাজার টাকা করে এবং ডলফিন পরিবহনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশ্রাফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত সূত্র “সকাল সংবাদ” প্রতিবেদক’কে জানান, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।অভিযান চলাকালে ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহনের কাউন্টার সংশ্লিষ্টদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিবেদক’কে জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।