সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:৫৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

সৌদির সঙ্গে মিল রেখে দুমকীতে ঈদের নামাজ আদায়

মো:রাকিবুল হাসান,দুমকী,পটুয়াখালী(উপজেলা)সংবাদদাতা ।। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও পটুয়াখালী জেলার দুমকী উপজেলার একটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

শুক্রবার ২০শে মার্চ সকাল ৮টায় উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তালুকদার বাড়ি জামে মসজিদে  ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের ইমামতি করেন মাও: মনিরুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও ১০০জন মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন। আগে ঈদের জামাত আয়োজনের জন্য থানা থেকে অনুমতি নিতে হতো। এখন শুধু মোবাইলেই জানিয়ে দিই। প্রথম দিকে একটু ভয় লাগত, এখন আর সেই ভয় নেই।

স্থানীয় মুসল্লি সাব্বির আহমেদ বলেন, গত ৩৫ বছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।

আয়োজক কমিটির জালাল আহমেদ তালুকদার “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” বলেন, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদ্‌যাপন করছেন। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।

 নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম ঈদুল ফিতরের ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।