বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

কুমিল্লায় দুর্ঘটনা : নিহতদের মধ্যে রয়েছেন যশোরের বৃদ্ধ ও তার স্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। রোববার ভোরে কুমিল্লায় অরক্ষিত রেলক্রসিংয়ে উঠে যাওয়া বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে দুইজন যশোরের। তারা হলেন- বৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী কোহিনূর বেগম (৫৫)।

নিহত সিরাজুল ইসলাম যশোরের চৌগাছা উপজেলা ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের ফকির চাঁদ বিশ্বাসের ছেলে। তিনি চৌগাছা উপজেলা মহিলাবিষয়ক অফিসের অফিস সহায়ক। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন।

নিহতের ভাগ্নে নিয়াজ উদ্দিন শাকিল জানান, তার মামা ও মামি তাদের মেয়ের বাড়ি লক্ষ্মীপুরে যাওয়ার জন্য শনিবার (২১ মার্চ) বিকালে যাত্রা শুরু করেন। তাদের বহনকারী বাসটি শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন বাসযাত্রী নিহত হন। যাদের মধ্যে তার মামা ও মামি রয়েছেন। লাশ আনার জন্য তারা কুমিল্লার পথে রয়েছেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, দুর্ঘটনার খবর আমরা জেনেছি। ওই দুর্ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক অফিসের অফিস সহায়ক সিরাজুল ইসলাম ও তার স্ত্রী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা লাশ আনতে রওয়ানা হয়েছেন। তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।