রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৪
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারি আটক

​ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই মোঃ আল মোমেন, এএসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর সাকিনের পপুলার বাজারে অভিযান পরিচালনা করে মোঃ রিয়াজ হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রিয়াজ ঝালকাঠি সদর থানার ২নং ওয়ার্ডের বিনয়কাঠি ইউপির বহরমপুর গ্রামের মোঃ মুক্তার হাওলাদার ও মালেকা বেগমের ছেলে।

​ঐ ​একই টিমের অপর একটি অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মোঃ আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির নলছিটি থানার প্রতাব পোস্টের ভৈরব পাশা গ্রামের মৃত শামসুল হক সিকদারের ছেলে।

এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।