বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:০৩
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর বিএম কলেজ শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার হায়দার এবং বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবির আহমেদ।

ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিক্ষক, সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএম কলেজ শাখার স্বেচ্ছাসেবীরা। এ সময় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

সবুজ বাংলাদেশ এর বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিয়ান আব্দুল্লাহ বলেন, গাছ পরিবেশের প্রাণ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশের পূর্বশর্ত। বিএম কলেজ ক্যাম্পাসকে আমরা কেবল শিক্ষার কেন্দ্র হিসেবে নয়, বরং একটি আদর্শ, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যৎ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন, প্রাণবন্ত এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবুজ বাংলাদেশ কাজ করে যাবে। পুরো বিএম কলেজ ক্যাম্পাসকে সবুজে আচ্ছাদিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও উৎসাহিত করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।