রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সাতক্ষীরায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উঠান বৈঠক অনুষ্ঠিত

মাসুদ পারভেজ সাতক্ষীরায় গ্রাহক ও সদস্য বৃন্দের সাথে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯নভেম্বর সন্ধ্যা ৬টায় তালা উপজেলার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী বিদ্যুতের গ্রাহক ও সদরপুর সদস্যদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। এ সময় আরো বক্তব্য রাখেন যশোর জোনাল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা কামাল, সুশান্ত কুমার সাহা, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মইনুল হাসান, একান্ত সচিব পরেশ চন্দ্র মন্ডল, নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুম আহ্মেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল্লাহ আজাদ প্রমুখ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানসম্মত নিরবিচ্ছিন্ন নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের দুর্ঘটনা ঘটার বিষয় গ্রাহকদের সতর্ক করতে হবে সরকার কর্তৃক ৫০ কিলোওয়াট পর্যন্ত দুই লাইন নির্মাণ পূর্বক শিল্প-বাণিজ্যে গ্রাহকগণের ট্রান্সফর্মার বিনামূল্যে প্রদান করতে হবে বিদ্যুৎ সংযোগের জন্য অবৈধভাবে কাউকে কোন অর্থ লেনদেন করা যাবে না যে কোন সমস্যা বা দুর্নীতির বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা সমিতির জেনারেল ম্যানেজার কে জানাতে হবে।