শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৪১
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে স্কোয়াড গঠনের নির্দেশ হাইকোর্টের

ডেক্সরিপোর্ট  দেশের সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে র‌্যাগিং আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত প্রতিকারে এন্টি র‌্যাগিং কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন। শিক্ষার্থীদের জীবন-সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়নে বিবাদিদের ব্যর্থতা কেন অবৈধ হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ইশরাত পরে সাংবাদিকদের বলেন, আদালত তিন মাসের মধ্যে র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটি র‌্যাগিংয়ের অভিযোগ নেবে, র‌্যাগিং বন্ধে সুপারিশ করবে। আর স্কোয়াড র‌্যাগিং বন্ধে ব্যবস্থা নেবে বা প্রতিকার দেবে।

র‌্যাগিংয়ের অভিযোগে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর বহিষ্কারের উদাহরণ তুলে ধরে এই আইনজীবী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাই সাধারণত সিনিয়রদের দ্বারা র‌্যাগিংয়ের শিকার হয়ে থাকেন। শুধু বিশ্ববিদ্যালয় না, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং কালচার আছে। এর ফলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত (ট্রমাটাইজড) হচ্ছেন।

গত বছরের ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন ইশরাত। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় জন্য র‌্যাগিংবিরোধী কমিটি ও পর্যবেক্ষণের জন্য স্কোয়াড গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় নোটিশে।

কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত ৮ জানুয়ারি র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনে নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশসহ রুল জারি করলেন।