মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বলেন, “কাল সোমবার সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদে ওমানি সুলতানের সম্মানে বিশেষ মোনাজাত করা হবে।”

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যেই এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।