মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০১
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

নেপালে ঝড়ে ২৭ জনের মৃত্যু, আহত ৬০০

ডেক্সরিপোর্ট:  নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক লোক আহত হয়েছেন।

বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছ উপড়ে পড়েছে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। গতকাল রোববার রাতে নেপালের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।

সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নেপালের বারা জেলা ও আশপাশের এলাকায় ঝড়টি আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ঝড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে এবং ছয় শতাধিক  মানুষ আহত হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এ ঘটনায় টুইটে সমবেদনা প্রকাশ করে বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য হেরিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।