মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

দোতলা বাসে আগুন,পেরুতে ২০ জনের প্রাণহানি

ডেক্সরিপোর্ট: পেরুর রাজধানী লিমার উত্তরাঞ্চলে একটি দ্বিতল বাসে আগুন লেগে অন্তত ২০ জন যাত্রী নিহত হয়েছে।আহত হয়েছেন আরও আটজন।

রাজধানী লিমার  একটি অননুমোদিত বাস স্টপে এ ঘটনা ঘটে। দেশটির দমকল বিভাগের মুখপাত্র লেউয়িস মেজিয়া খবরটি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার বাসটির ইঞ্জিনে প্রথমে আগুনের সূত্রপাত হয়, পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

নিহতরা বেশিরভাগই দোতলার যাত্রী। আগুন লাগার পর হুড়োহুড়িতে তারা বের হতে পারেননি। আটকা পড়ে দগ্ধ হয়ে বাসের মধ্যেই তাদের করুণ মৃত্যু হয়।

টেলিভিশন স্টেশন এন-কে দেয়া সাক্ষাৎকারে মেজিয়া জানান, ওই বাসটি সাজি বাস কোম্পানির মালিকানাধীন। আন্তঃপ্রদেশে চলাচলকারী বাসটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। রোববার পুড়ে যাওয়া বাসটির দ্বিতীয় ডেক থেকেই বেশির ভাগ লাশ উদ্ধার হয়েছে।