শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম নিলেন সাঈদ খোকন

ডেক্সরিপোর্ট  আসন্ন উপনির্বাচনে ঢাকা-১০ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাঈদ খোকনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

সাঈদ খোকন বলেন,আমি ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি সেখান থেকে নির্বাচনে অংশ নেবো।

প্রসঙ্গত, সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেও তিনি সদ্য সমাপ্ত দক্ষিণ সিটি নির্বাচনে দলের মনোনয়ন পাননি। এখন তার স্থলে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

সাঈদ খোকন মেয়র পদে মনোনয়ন না দিলেও তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়। এখন তিনি তাপসের আসনে দলীয় মনোনয়ন চাইছেন।