মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

এপ্রিল মাসে পাকিস্তানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত

ডেক্সরিপোর্ট: পাকিস্তানের মাটিতে এপ্রিল মাসে আবার একটি হামলা চালানোর প্রস্তুুতি নিচ্ছে ভারত।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশী রবিবার এ কথা বলেন,

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত হামলা চালাতে পারে এমন তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে আছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

কুরেশি বলেন, এ মাসের ১৬ ও ২০ তারিখের মধ্যে হামলা চালাতে পারে ভারত। ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী পাঁচ সদস্যকে এ হামলার বিষয়ে পাকিস্তান জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এপ্রিলে ভারত হামলা চালাতে পারে এবিষয়ে তাদের (পাকিস্তান) কাছে কি প্রমাণ আছে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী বোমায় দেশটির একটি আধা সামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হয়েছে।

পরবর্তীতে পাক-ভারত এক পশলা আকাশযুদ্ধে ভারতীয় যুদ্ধবিমানের এক পাইলটকে আটকের পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।