মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৪৫
শিরোনাম :
স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়ি থেকে মাদক-নারীসহ আটক ৮৪ নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

ঢাকা সহ ৫টি আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

ডেক্সরিপোর্ট  ঢাকা সহ পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন, যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী উন্মে কুলসুম, বগুড়া-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান এবং বাগেরহাট-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম মিলন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।