শুক্রবার, ২১শে মে, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
গৌরনদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু বরিশালে ট্রাক থেকে লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার দুই ববি ছাত্রদল নেতা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত

শ্রীলঙ্কায় হামলায় নিহত ২৯০,জরুরি অবস্থা জারি

ডেক্সরিপোর্ট:শ্রীলংকায় তিনটি গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলসহ আট স্থানে সিরিজ বোমা হামলায় ২৯০ জন নিহত হয়েছেন। আহত আরও ৫ শতাধিক। রোববার সংঘটিত এ ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে আসে।হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার মধ্যরাত থেকে পুরো শ্রীলংকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া রাজধানী কলম্বোতে টানা দ্বিতীয় রাতের মতো কারফিউ জারি হয়েছে। সোমবার রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। হতাহত পরিবাবের জন্য ক্ষতিপূরণ ঘোষণা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে শ্রীলংকা সরকার। জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামের একটি জঙ্গিগোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা শোক প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সকাল শুরু হয়েছিল উৎসবমুখর পরিবেশে। ‘ইস্টার সানডে’র এ উৎসবে গির্জায় সমবেত হয়েছিল বহু মানুষ। এ দিনটিই রক্তাক্ত হয় আত্মঘাতীর হিংস থাবায়। মৃত্যুপুরীতে পরিণত হয় জনপদ। হামলায় নিহতের তালিকায় এক বাংলাদেশি শিশুসহ কমপক্ষে ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন।

এ ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। আক্রান্ত শ্রীলংকাকে সহমর্মিতায় সিক্ত করছে পুরো পৃথিবী। রক্তাক্ত ইস্টার সানডের ২৪ ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণ ঘটল শ্রীলংকায়। কলম্বোর সেন্ট অ্যান্টনিস চার্চের কাছে এই বিস্ফোরণ হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

ইস্টার সানডে প্রার্থনার মধ্যে গির্জা আর পাঁচতারা হোটেলে একযোগে বোমা হামলার পর শ্রীলংকায় জরুরি অবস্থা জারি করা হচ্ছে। সোমবার মধ্যরাত থেকে পুরো শ্রীলংকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে রয়টার্স। শ্রীলংকার প্রেসিডেন্টের মিডিয়া ইউনিট এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তেই দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি অবস্থা জারির এই সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে পুলিশ ও সেনাবাহিনী আদালতের পরোয়ানা ছাড়াই গ্রেফতার, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করার অনেক বেশি ক্ষমতা পাবে। তবে এক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না বলে ওই বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে।

হামলার কারণে ইস্টার সানডের সন্ধ্যার সব জমায়েত বাতিল করা হয়। শ্রীলংকার সব সরকারি স্কুলে আগামী দুই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়। জোরদার করা হয় কলম্বোর বন্দরনায়েকে বিমানবন্দরের নিরাপত্তা। ভুয়া খবর রুখতে বন্ধ করে দেয়া হয় সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম।

পুলিশ সন্দেহভাজন হিসেবে ২৪ জনকে আটক করার কথা জানিয়েছে। তবে কারা ওই সমন্বিত হামলা চালিয়ে থাকতে পারে, সে বিষয়ে সরকার এখনও নিশ্চিত করে কিছু বলেনি। তবে শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি নাগরিক রয়েছেন।এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের নাতি মারা গেছেন।