মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, রাত ৮:৩৯
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

যুক্তরাষ্ট্রের ধাওয়া খেয়ে পিছু হটল রুশ যুদ্ধ বিমান

ডেক্সরিপোর্ট:যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ বিমানের ধাওয়া খেয়ে রাশিয়ার চারটি বোমারু বিমান ও দুটি যুদ্ধবিমান গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সোমবার দেশটির আলাস্কা অঙ্গরাজ্যে এ ঘটনা বলে দেশটির উত্তর আমেরিকা আকাশ প্রতিরক্ষা কমান্ডের (এনওআরএডি) বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র বলছে, পারমাণবিক ক্ষমতাসম্পন্ন এবং দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রাশিয়ার ওই বোমারু ও যুদ্ধবিমানগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ধাওয়া করা হয়।

আলাস্কার পশ্চিম উপকূল থেকে যা আনুমানিক ২০০ মাইল দূরে অবস্থিত।

উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড (এনওআরএডি) তাদের বিবৃতিতে জানিয়েছে, মার্কিন এফ-২২ যুদ্ধবিমান এবং ই-৩ এয়ারবোনের পূর্ব সতর্কতা সিগনালের মাধ্যে এনওআরএডি রাশিয়ার চারটি টিইউ-৯৫ বোমারু বিমান এবং দুটি এসইউ-৩৫ যুদ্ধবিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করার পর ও ‘ইতিবাচকভাবে’ তা চিহ্নিত করে গতিপথ পরিবর্তনে বাধ্য করে।

মার্কিন সামরিক কর্মকর্তারা তাদের আকাশ সীমায় রুশ যুদ্ধবিমানের এমন উপস্থিতিকে দেখছে, যেকোনো চরম পরিস্থিতির মুখে রাশিয়ার সামরিক বাহিনী যে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রে তাদের ক্ষমতা দেখাতে সক্ষম তার প্রমাণ হিসেবেই প্রশিক্ষণের অংশ হিসেবে মস্কোর এমন মহড়া।