শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫২
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

রাজধানীতে একই পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত, এলাকা লকডাউন

ডেক্সরিপোর্ট  রাজধানী ঢাকার সবুজবাগ থানার নন্দিপাড়া এলাকায় একই পরিবারের ৬ সদস্য করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। পরীক্ষায় তাদের এক প্রতিবেশীরও করোনা পজিটিভ থাকায় ওই ভবনসহ আশে-পাশের কয়েকটি মহল্লা লকডাউন করা হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে লাল কাপড় বেঁধে চিহ্নিত করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

স্থানীয়রা জানান, সবুজবাগ থানাধীন বাসাবো, কালীমন্দির এলাকা, নন্দিপাড়াসহ কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পুরো মহল্লা লকডাউন করা হয়েছে। চিহ্নিত বাড়িতে বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ কিংবা ভেতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছেনা। এছাড়া, ওই এলকায় জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

নন্দিপাড়ায় একই পরিবারের ৬ জন আক্রান্তের বিষয়ে পুলিশ জানায়, এক বৃদ্ধ দম্পতি, তাদের দুই মেয়ে ও দুই নাতনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুই নাতনির মধ্যে একজনের বয়স আড়াই বছর ও অপরজনের বয়স ছয় মাস।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, একই পরিবারের ছয়জনসহ তাদের আরেক প্রতিবেশীকে করোনা রোগী হিসেবে শনাক্ত করেছে আইইডিসিআর। এর ফলে ওই বাড়িগুলোতে পুলিশ প্রহরায় কারো বের হওয়া এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (০৫ এপ্রিল) আইইডিসিআর জানায়, রাজধানীর মিরপুর ও বাসাবো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মিরপুরে ১১ জন এবং বাসাবোতে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।