বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

সরকার অমানবিক ও নিষ্ঠুর না যে খালেদা জিয়া বিনা চিকিৎসায় মারা যাবেন: কাদের

ডেক্সরিপোর্ট: শেখ হাসিনা সরকার অমানবিক ও নিষ্ঠুর না যে বিনা চিকিৎসায় খালেদা জিয়া মারা যাবেন। বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলার মতো অমানবিক মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

সরকার কি খালেদা জিয়াকে জেলখানাই মেরে ফেলতে চায়- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে এ রকম নিষ্ঠুর কাজ আওয়ামী লীগ সরকার করতে পারে না।তিনি বলেন, বিএনপি নেত্রীর চিকিৎসা চলছে। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির আবারও ক্ষমতায় আসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নরেন্দ্র মোদি অধিক শক্তিশালী হয়ে ফের ক্ষমতায় এসেছেন।আমরা আশা করব তিস্তা সমস্যাসহ দু’দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর মোদির সরকারের সময়েই সমাধান হবে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ধারণাকে অতিক্রম করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছেন। এজন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাকে টুইটও করেছেন।

দলীয় কার্যক্রম প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রায় আড়াই মাস পরে আমি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলাম। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে।

আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে দলে নেতৃত্ব ঠিক হবে। অনুপ্রবেশকারীদের ঢোকার সুযোগ থাকবে না। যারা পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিন ধরে দলে কাজ করছে তারাই নেতৃত্বে আসবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ।